ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রেল লাইনের কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে তমা কন্সট্রাকশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:১৩

বাংলাদেশ রেলওয়ের লাইন নির্মাণ মেরামতের কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে তমা কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এসব অসমাপ্ত কাজ নিয়ে বিপাকে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অফিসিয়ালি নোটিশ দিয়ে তাদের কাছ থেকে কোন জবাব পাওয়া যাচ্ছে না। ফলে কয়েকটি কাজের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
জানা যায়, ২০২১ সালে টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে ময়মনসিংহ এলাকায় রেল লাইনের ১৫ কোটি টাকার একটি কাজ বাগিয়ে নেয় তমা কন্সট্রাকশন লিমিটেড। যেটি ২০২৩ সালে শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের জুন অক্রিম হলেও সেই কাজের মাত্র ৪০ শতাংশ কাজ করতে পারে প্রতিষ্ঠানটি। জুলাই থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও সরকার প্রধানসহ মন্ত্রী এমপিরা পালিয়ে যাওয়ার সাথে সাথেই এই প্রষ্ঠিানের মালিক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারিরাও পালিয়ে যায়। ফলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা বা যোগাযোগ করার জন্য কাউকে খুজে পাওয়া যাচ্ছে না বলে জানান রেলের কর্মকর্তারা। ফলে টেন্ডার সিকিউরিটির (জামানত) ৭০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই কাজটির পুনরায় এপিপি অনুমোদ করা হয়েছে। আবার টেন্ডারের  মাধ্যমে ঠিকাদার নিয়োগ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
২০২১ সালে শায়েস্তগঞ্জে ৫ কোটি টাকার আরেকটি কাজ বাগিয়ে নেয়। ২ দফা সময় বাড়ানো হলেও তারা চুক্তি অনুযায়ী কাজ সমাপ্ত করতে পারেনি। রেলের পক্ষ থেকে কারন দর্শানোর নোটিশ দিয়ে কোন জবাব পাওয়া যায়নি। ফলে এটির চুক্তিও বাতিল করা হবে।
২০২৩ সালে নোয়াখালীতে ৫ কোটি টাকার আরো একটি কাজ বাগিয়ে নেয় তমা কন্সট্রাকশন। এই কাজটি শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।ফলে এটিও বাতিল করে আবার টেন্ডারের অপেক্ষায় আছে।  
এসব বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট একাধিক প্রকৌশলী জানান, তমা কন্সট্রাকশনের মালিক স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ছিলেন। অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে নানাভাবে টেন্ডার হাতিয়ে নিয়েছে। অনেক কাজ করেছে আবার সরকার পতনের সাথে সাথে এরা সবাই পালিয়ে গেছে। যেসব কাজ অসমাপ্ত রয়েছে এগুলো নিয়ে বিপাকে পড়েছে রেল। এগুলো পুনরায় এপিপি অন্তর্ভুক্ত করে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করতে হবে। ফলে রুটিন কাজের বাইরে এটা একটা ঝামেলা। আবার কিছু কাজ থেকে অল্প কাজ করে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার অভিযোগও ওঠেছে। এসব কারনে তমা’র বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হতে পারে জানতে চাইলে বলেন, তাদেও সার্টিফিকেট দেয়া হবে না। পরবর্তীতে কোন সময় টেন্ডারে অংশ নিতে চাইলে এসব বিষয়গুলো বিবেচনা করা হবে। 
এব্যপারে তমা কন্সট্রাকশন লিমিটেডের কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়গুলো এড়িয়ে গিয়ে কিছু জানে না বলে জানান।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা