ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

স্বামীকে আত্নহত্যার প্ররোচনায় মামলা

রাজবাড়ীতে ২ সন্তানের জননী স্ত্রী ও শশুর - শাশুরী সহ ৩ জন শ্রীঘরে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৭:২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির নবু ওছিমদ্দিন পাড়া এলাকায় পরকীয়ার জের ধরে স্বামীকে আত্নহত্যার প্ররোচনার মামলায় ২ সন্তানের জননী স্ত্রী ও শশুর-শাশুরী সহ ৩ জনকে শ্রীঘরে পাঠিয়েছে আদালত।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত আত্নহত্যার প্ররোচনার মামলায় রবিবার রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে হাজির হয়ে মৃতকের স্ত্রী ও শশুর-শাশুরী জামিনের আবেদন জানায়। আদালতের বিচারক উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর মৃতকের স্ত্রী রোকসানা খাতুন (২৮), শশুর মোঃ আক্কাস আলী (৬০) ও শাশুরী রোকেয়া বেগম(৫০) এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আসামী পক্ষে জামিনের আবেদন জানান সিনিয়র আইনজীবী এ.বি.এম ছাত্তার ও জেলা এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. কে.এ বারী কুটিন। বাদী পক্ষে ছিলেন জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক, এ্যাড. নাসির উদ্দিন শিমুল ও এ্যাড. মোশারফ হোসেন। 

আদালত সূত্রে জানা গেছে, প্রবাসী সবুজ সেখ চাকুরীর জন্য সৌদি আরবে অবস্থানকালে তার স্ত্রী রোকসানা খাতুন স্থানীয় রাসেল শেখ নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের মধ্যকার আপত্তিকর সম্পর্কের ভিডিও ইন্টারনেট সহ প্রবাসী সবুজের মোবাইল ফোনে পাঠিয়ে তাকে নানাভাবে প্ররোচিত করতে শুরু করে। গত ২২ আগস্ট সবুজ দেশে ফিরে আসার পর স্থানীয় লোকজন স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে তাকে নানান কথা শোনাতে থাকে।

পরিবারের অভিযোগ, শুধু পরকীয়ার ঘটনাই নয় সবুজের বিদেশ থেকে পাঠানো টাকা পয়সার কোন হিসেব দিতেও পারেনি তার স্ত্রী। এনিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে গত ২৩ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে কীটনাশক পান করে ওই যুবক। তাকে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পর গত ১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃত সবুজের বৃদ্ধা মাতা সুফিয়া বেগম (৬০) বাদী হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে দন্ডবিধির ৩০৬/১০৯ ধারায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

আদালত গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে গোয়ালন্দ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জুয়েল মিয়া তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আদালতের বিচারক রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। 

রবিবার আদালতে ৩ জন স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত ৩ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

T.A.S / T.A.S

গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কুমিল্লা নগর ভবন: বর্তমান স্থানেই স্থাপনের পক্ষে নগরবাসীর ঐক্যবদ্ধ মত তদন্ত কমিটিকে

খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

চকরিয়ার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন

বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার

পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা

চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার

রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

রায়গঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের