ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

ব্ল্যাকমেলই সাংবাদিক চট্টগ্রামের ফোরকান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ২:১৫

সাংবাদিকতা একটি মহান পেশা হিসেবে পরিগণিত হয়ে আসছে আবহমানকাল থেকে। একজন সাংবাদিক তার তথ্যসমৃদ্ধ লেখনী শক্তি দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতি জনসম্মুখে তুলে ধরে এবং এর আলোকে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে সচেতন করে । বিপদাপন্ন মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হল সাংবাদিকরা । একজন বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে একজন সাংবাদিকই যথেষ্ট ।

তবে গুটিকয়েক সাংবাদিক আছে যারা সাংবাদিকতাকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে না লাগিয়ে " হলুদ সাংবাদিকতা"র মাধ্যমে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কাজে নিয়োজিত আছে। এসব অপসাংবাদিক বাংলাদেশের ৬৪ জেলায় রয়েছে । সম্প্রতি চট্টগ্রামে এমন এক অপসাংবাদিকের খোঁজ পাওয়া গিয়েছে যাকে অপসাংবাদিকতার পথিকৃৎ বললে ভুল হবে না । আর সেই অপসাংবাদিক এর নাম হচ্ছে মোহাম্মদ ফোরকান। 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ফোরকান সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে " হলুদ সাংবাদিকতার " মাধ্যমে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কাজে নিয়োজিত আছে । বিশেষ করে নিউজ প্রকাশের হুমকি দিয়ে  সমাজ ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের ব্ল্যাকমেইলিং তার সাংবাদিকতা । চট্টগ্রামে এমন কোন সরকারি দপ্তর কিংবা বেসরকারি দপ্তর নেই যেখানে এই ফোরকান "চাঁদাবাজ সাংবাদিক" হিসেবে পরিচিত । 

নাম প্রকাশে অনিচ্ছুক ফোরকান কর্তৃক ভুক্তভোগী এক ব্যক্তি বলেন , " ফোরকানরা মূলত ব্ল্যাকমেইলার, সাংবাদিক নয়। কিন্তু এই ফোরকানদের পৃষ্ঠপোষকতা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুটি কয়েক কর্মকর্তা ও চট্টগ্রামের একশ্রেণীর অক্ষর জ্ঞান সম্পন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ‌। এদের প্রশ্রয়ে এক ফোরকান থেকে হাজারও ফোরকান সৃষ্টি হয়।

ইতিমধ্যে কয়েকজন বন বিভাগের কর্মকর্তারা দৈনিক সকালের সময়কে জানিয়েছে সকালের সময় নাম ব্যবহার করে প্রতারক চক্র মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে কর্মকর্তাদের চরিত্র হনন করবে বলে জানিয়েছে সংবন্ধ প্রতারক চক্র। রক্ষিত বনভূমি কোনভাবেই বন্দোবস্ত যোগ্য নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে রক্ষিত বনভূমি বন্দোবস্তি দেওয়ার ফলে বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। যদি বন্দোবস্তি বাতিল করা হয়, বন বিভাগ প্রসাশনের সহযোগিতায় এটি উচ্ছদ করতে পারবে।

যে কোন পত্রিকা বা অনলাইনের প্রিন্টার্স লাইনের নিচে পত্রিকার নাম ঠিকানা সম্পাদক ও প্রকাশকের নাম উল্লেখ থাকে যদি না থাকে স্পষ্ট তারা প্রতারক চক্র। দৈনিক সকালের সময় জননন্দিত বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক যা প্রিন্টার্স পত্রিকা ও সকালের সময় অনলাইন বহুল প্রচারিত এবং পাঠকের কাছে অধিক জনপ্রিয়। সকালের সময় কতৃপক্ষ প্রতারক চক্রের বিরুদ্ধে হুবুহু  সকালের সময় ব্যবহার করার জন্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে যা আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।

এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সাংবাদিকরা বলেন, প্রকৃত সাংবাদিকতা বিনষ্ট হচ্ছে ফোরকান সহ এই চক্রের সদস্যদের অপকর্মের কারণে । সাংবাদিকতার মত মহান পেশা কে কলুষিত করতেই তাদের এই পেশায় আগমন । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে এই সমস্ত অপসাংবাদিকদের আইনের আওতায় আনা।  বিশ্লেষকদের মতে, ফোরকান ও তার চক্রের মূলোটপাটন ব্যতীত সুস্থ ধারার সাংবাদিকতা প্রতিনিয়ত বাধাগ্রস্থ হবে ।

এমএসএম / এমএসএম

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কুমিল্লা নগর ভবন: বর্তমান স্থানেই স্থাপনের পক্ষে নগরবাসীর ঐক্যবদ্ধ মত তদন্ত কমিটিকে

খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

চকরিয়ার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন

বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার

পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা

চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার

রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

রায়গঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু