ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চউক’র অথরাইজড অফিসার হাসান বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১২:৩৮

 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক/সিডিএ) কতিপয় কর্মকর্তা দীর্ঘ ১৭ বছর যাবৎ ব্যাপক অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আতুরঘরে পরিনত করে রেখেিেছল। জনসেবার পরিবর্তে ঘুষের সাম্রাজ্য কায়েম করে কোটিপতি বনেছেন নিজেরা। সম্প্রতি সরকার পরিবর্তণের পর সচিবাচলয়ে রদবদল ও নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে শাস্তির আওতায় আসছে দুর্নীতিবাজ চক্রের সদস্যরা। সম্প্রতি সংস্থাটির অথরাইজড অফিসার ১ মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটতে শুরু করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।  

সুত্র জানায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান নির্বাহী মো. আদিলুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা করার পর থেকে দুর্নীতিবাজ কর্মকর্তারা আতংকে আছেন। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত সরকারের কতিপয় সুবিধাভোগী অফিসার এখনো তাদের অপকর্ম চালিয়ে যেতে চাইছেন। জনগণের কাছে সরকার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু উপদেষ্টা আদিলুর রহমান কখনো কোন অনিয়মে জড়াননি তাই তাঁর মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবেন। এরই ধারাবাহিকতায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। 

সুত্র জানায়, গত ৫ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত, অথরাইজত অফিসার-১, মোহাম্মদ হাসানের বিরুদ্ধে মহানগর সিনিয়র স্পেশাল জয় আদালত, চট্টগ্রাম-এ দায়েরকৃত মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিডিএ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।  লেখা এক পত্রে বলা হয়েছে, ’মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রামে জনাব মোহাম্মদ হাসান (অথরাইজত অফিসার-১), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর বিরুদ্ধে দায়েরকৃত বিশেষ মামলা নং-৪৩/২০১২, ৪১/২০১২ এবং ৪০/২০১২ এর পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে গত ১১ নভেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব রবীন্দ্র চাকমা স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  বরখাস্ত আদেশে বলা হয়েছে,’ স্মারক নং-২৫.০০.০০০০.০১৯.৯৯.০০৭.০৭ (অংশ)-৫৯২, তারিখঃ-০৫ নভেম্বর ২০২৪ ইং নং স্মারকের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়েরকৃত বিশেষ মামলা নং-৪৩/২০১২, ৪১/২০১২ ও ৪০/২০১২ চলমান থাকায় চউক কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(৩) ধারা মোতাবেক আপনাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আরো অনেক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলাগুলো উচ্চ আদালত ও নিম্মাদালতে বিচারাধীন আছে। যাদের বিরুদ্ধে মামলা আছে এমন অনেকে বড় বড় পদ নিয়ে বিলাসী জীবন যাপন করছে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা