জগন্নাথপুরে সিএনজির ড্রাইভার সুজিত দাশের হত্যায় ছুরি সহ ৩জন গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত রানীগঞ্জ সেতুর উপর সুজিত দাসকে হত্যার অভিযোগে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগীতায় ৩জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ র্যাব-৯, এবং যে ছুরি দিয়ে সুজিত কে জবাই করে হত্যা করা হয়েছে সেই ছুরিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃত আসামীদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আলোচিত সিএনজি চালক সুজিত দাশ হত্যা মামলার ৩জন পলাতক আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), একই জেলার বাহুবল থানার পনারাবদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শিবলু মিয়া (২০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার এ কে এম মেজর ফয়সাল ও জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান আকন্দ।
উল্লেখ্য যে, শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রানীগঞ্জ সেতুর ওপর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে সুজিত দাস নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে সিএনজি ড্রাইভার ছিল। সুজিত দাসকে হত্যা করে দুর্বৃত্তরা তার চালিত সিএনজি গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান আকন্দ বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরো বলেন- আমাদের জগন্নাথপুর থানায় উন্নত প্রযুক্তি না থাকায় সুনামগঞ্জ র্যাব- ৯ এর সহযোগীতা নেই। তাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমরা সহযোগীতা করি। এরই সূত্র ধরে অতি দ্রুত চাঞ্চল্যকর এই হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied