গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন
গাজীপুরে ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর চন্দ্রা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কারখানাটিতে বিভিন্ন ধরণের ছাপার কাজ ও কাগজের প্যাকেট তৈরি করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।
T.A.S / T.A.S
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা