রেল থেকে ডিজি নিয়োগের পরামর্শ শ্রমিক কর্মচারী ঐক্যজোটের
রেলে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে যোগ্য ও সিনিয়রিটি বিবেচনায় মহা পরিচালক (ডিজি) নিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোট। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে লিখিত এক আবেদনে এই পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্মচারীদের পক্ষে রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু আবেদনে স্বাক্ষর করেছেন।
লিখিত আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে দেশের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। রেলের ব্যবস্থাপনা ও পরিচালন পদ্ধতি দেশের অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে ভিন্নতর। রেলকে বলা হয় "স্টেট উইথ ইন দি স্টেট"। বিসিএস (রেলওয়ে প্রকৌশল) ও বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্য) ক্যাডার থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়, যা দীর্ঘ দিনের রীতি।
বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার রেলওয়েকে পঙ্গু করার নানামুখী ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে রেলকে অজনপ্রিয় ও বিতর্কিত করেছে। আজগুবি নিয়োগবিধি ও অন্যান্য অনেক বিধি প্রনয়নের মাধ্যমে শ্রম অধিকার হরণ করেছে। এমনকি রেলওয়ে এ্যাক্ট সংশোধনের মাধ্যমে প্রস্তাবিত এ্যাক্টে দেশবিরোধী ও শ্রমিক কর্মচারীদের অধিকার বিরোধী কিছু ধারা সংযোজন করে রেলওয়ে আইনের খসড়া প্রস্তুত করেছে।
ছাত্র-শ্রমিক জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে গঠিত জনগনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আশা করি দেশ, রেলওয়ে এবং শ্রমিক স্বার্থবিরোধী সকল বিধি ও সিদ্ধান্ত বর্জন করে রেলের সময়োপযোগী সংস্কার সাধন করা হবে। সেজন্য রেলব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা অবশ্যক।
অতিসম্প্রতি রেলওয়ের বর্তমান মহাপরিচালক পিআরএল এ গমন করবেন। রেলওয়েতে কর্মরত নন এমন কর্মকর্তা মহাপরিচালক পদে পদায়ন করা হবে মর্মে শোনা যাচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান প্রেক্ষাপটে রেলওয়েতে কর্মরত নন এমন কর্মকর্তা মহাপরিচালক/মহাব্যবস্থাপক পদে পদায়ন করা হলে সর্বস্তরের রেল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা সুষ্ঠু রেল পরিচালনা ও যাত্রীসেবা বিঘ্নিত করার ক্ষেত্রে ফ্যাসিস্টের দোসর ও সুযোগ সন্ধানী গোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করে দিতে পারে, যা আমাদের মোটেই কাম্য নয়।
এমতাবস্থায়, সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা এবং বৈষম্যবিহীন বাংলাদেশ রেলওয়ে বিনির্মাণে, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি-বিধান অনুসরণ পূর্বক মহাপরিচালকের পদটি রেলওয়ে (প্রকৌশল) ক্যাডার ও রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক) ক্যাডার থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা