রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের সংঘর্ষে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় রণক্ষেত্র। বুধবার ২০ নভেম্বর দুপুর ২ টা থেকে থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলে সংঘর্ষ এতে প্রায় দুই কলেজের কয়েক হাজার ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পরেন। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সিটি কলেজের কোনো এক ছাত্রকে ঢাকা কলেজের কেউ মারধর করে এতেই ক্ষুব্ধ হয়ে মারামারির সূত্রপাত ঘটে বলে জানান সিটি কলেজের এক ছাত্র। অন্য দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি বলেন, আমাদের দুটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সিটি কলেজের ছাত্ররা ইটপাটকেল করলে আজ দুপুরের পর থেকে, থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।
ধানমন্ডি ২ নাম্বার রোডেও রণক্ষেত্র ও সংঘর্ষ হয়েছে। সরেজমিনে ঘটনা স্থানে গেলে ঘন্টা পার হলেও পুলিশের দেখা মিলেনি। পরবর্তীতে বিকাল ৪ টা ৩০ মিনিট পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ঢাকা কলেজের ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে তাদের ক্যাম্পাসে সামনে অবস্থান নেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীও ঢাকা কলেজটি ঘিরে রাখেন।
এ ঘটনায় ধানমন্ডি ২ নাম্বার রোডে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামিন নামে এক ছাত্রের উপর অতর্কিত হামলা হয়। সামিন সহ প্রায় ৩০ থেকে ৪০ জন এই সংঘর্ষে আহত হয়েছে।
ঢাকা কলেজের অন্য এক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে তাদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত।
সায়েন্সল্যাব মোড়ে গিয়ে দেখা যায়, উভয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সড়কের দুই পাশে অবস্থান নেয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এক দল অপর দলকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সন্ধ্যার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ঢাকা কলেজ প্রবেশ করলে শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয় এখন পর্যন্ত মিরপুরের ঢাকা কলেজের মেইন রোড বন্ধ রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসে কেনো আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করলো তার বিচার না হওয়া পর্যন্ত ঢাকা কলেজের সামনের সড়ক বন্ধ থাকবে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে সন্ধ্যার পর সায়েন্সল্যাব এলাকায় ও সিটি কলেজের সামনের সড়কে সিটি কলেজের কোন শিক্ষার্থীকে দেখা যায়নি। শুধু ঢাকা কলেজের সামনের সড়কে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।
T.A.S / T.A.S
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা