জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে সাজছে খুলনা মহানগরী
স্বৈরাচারী শাসনের পতনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। বগুড়া থেকে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টের একটি ম্যাচ হবে খুলনায়। বর্ণিল আয়োজনের এ ম্যাচ দিয়ে শুধু ক্রীড়াঙ্গন নয় যুবসমাজ ও ক্রীড়া প্রেমিদেরকেও উৎসবে ভাসাতে চায় খুলনা বিএনপি। এই উদ্যোগে খুলনা নগরীর বিভন্ন স্থান সেজেছে বর্নিল সাজে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা, সাইন বোর্ড ও গেট বর্ণিল সাজে সেজেছে মহানগরী। আগামী ২৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়ামোদী দর্শক মাতাবেন জাতীয় দলের সাবেক ও স্বনাম ধন্য ক্রিকেটাররা। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনার সাংগঠনিক ও প্রচার উপকমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিষ্ট সরকার গেল পনেরো বছর মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাটে ব্যস্ত ছিল। খেলার মাঠ ছেড়ে যুবসমাজ বিপদগামী হয়েছিল। সে স্থবিরতা কাটিয়ে যুবসমাজকে ক্রীড়াঙ্গনে উৎসবে ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। পলাতক ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাজ-সজ্জা উপকমিটির আহবায়ক শেখ সাদী বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গেট নির্মাণ চলমান। গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত কাটআউট স্থাপন করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামের আশপাশের বহুতল ভবনেও প্যানা ঝুলানো হবে। ইতিমধ্যে রয়েল মোড়, ময়লাপোতা মোড়, কেসিসি মার্কেট মোড়, কোর্ট মোড় ও জোড়াগেটে ডবল গেট করা হয়েছে। আলোকসজ্জা করা হচ্ছে জেলা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়ের গাছ, সাতগম্বুজ মসজিদের প্রতিকৃতি, রয়েল মোড়ের রয়েল বেঙ্গল টাইগার ও চিংড়ি। রয়েল মোড় ও শিববাড়ী মোড়ে মাইকিং চলছে। পাঁচ থানা এলাকায় ভ্রাম্যমান মাইকিং করা হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে আগামী ২৪ নভেম্বর রবিবার খেলাটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নিবে। খুলনার ম্যাচটিকে কেন্দ্র করে খুলনা অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ক্রীড়ামোদী দর্শক মাঠে বসে সরাসরি জাতীয় দলের সাবেক ও দেশসেরা সব ক্রিকেটারদের ক্রীড়ানৈপুন্য উপভোগ করতে পারবেন।।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন