কেশবপুরে মাছ লুটের ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া-সারুটিয়া ছোট বিলের মৎস্য ঘের থেকে জোর পূর্বক ২ লক্ষ টাকার মাছ লুটের ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ ১০ জনকে আসামী করে কেশবপুর থানায় একটি মামলা করেছেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। যার মামলা নং-০৮ তাং-১৯-১১-২৪। মামলার আসামিরা হলেন,এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত পাঁজিয়া মাদারডাঙ্গা গ্রামের মেছবাহ উদ্দীন মিল্টন, এছাড়া সারুটিয়া গ্রামের বিল্লাল হোসেন,ইকবাল হোসেন,আব্দুল সরদার, সিদ্দিকুর রহমান, আতিয়ার রহমান,মামুন হোসেন, জাকির সরদার, টিপু সুলতান ও মোঃ আহাদ গাজী।
মামলার সূত্র জানা গেছে,উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ছোট বিলের মধ্যে ৮৫ বিঘা জমি হারি নিয়ে ১০/১১ বছর মাছের ঘের করে আসছেন মামলার বাদী এস এম মনজুর রহমান। বিবাদীরা বিভিন্ন সময় ঘেরের ক্ষতি সাধনের পায়তারা করে আসছে। যার সূত্র ধরে গত ১৪ নভেম্বর ভোর ৫ টার দিকে বিবাদীরা ঘের থেকে জোর করে দু লক্ষাধীক টাকার মাছ ধরে নিয়ে পাঁজিয়া বাজারের মৎস্য আড়তে বিক্রি করে। এরপর পূনরায় ওই দিন সকাল ১০ টার দিকে আবার বিবাদীরা দলবল নিয়ে ঘেরে এসে মাছ ধরতে থাকে। এ সময় মাছ ধরতে বাধা দিলে সারুটিয়া গ্রামের আবুল কাশেম,আলমগীর হোসেন, শফিকুল গাজী,মামুন সরদার, মিকাইল বিশ্বাস,ফয়সাল হোসেনকে ধারালো দা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে হাড় ভাঙ্গা ও জখম করে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। হামলার সময় হামলা কারিরা এপাচি একটি মটর সাইকেল ভাংচুর করে এক লক্ষ টাকার ক্ষতি করেছে বলে বাদী মামলায় উল্লেখ করেছেন।
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) খান শরীফুল ইসলাম বলেন, ঘেরের মাছ লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান একটি মামলা করেছেন। মামলার আসামীদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied