ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের জন্য দোয়া চাইলেন, আতাউর রহমান ঢালী


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:২৭

রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৪ নাম্বার রোডের বাইতুল আবরার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এসময় বেগম খালেদা জিয়া এবং বিএনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন।

ঢাকা ১৩ আসনের মাটি ও মানুষের এই নেতা আগামী নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হবেন ঢাকা ১৩ আসন থেকে। নামাজ শেষে মুসলিম উম্মাহ সাধারণ মুসল্লিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।শুক্রবার (২২ নভেম্বর) ১২ টা ৩০ মিনিটে মসজিদে প্রবেশ করেন বিএনপির এই নেতা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মোলাকাত করেন।

এসময় এই প্রবীণ নেতার সাথে মোহাম্মদপুর এলাকার মুসলিম উম্মাহ সহ সর্বস্তরের জনগণ মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন। 

নবীনগর হাউজিং এলাকায় মুসল্লিদের সাথে জুমার নামাজ শেষে হাউজিং অফিসে যান, এরপর হাউজিং এর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হাউজিং এ বসবাস করা স্থানীয়রা ও বাড়ির মালিক সমিতির লোকজন। হাউজিং টির অনেক রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা বলেন, এই নেতার কাছে। তিনিও কথা দেন অতিদ্রুত ঠিক করে দেওয়ার। 
এসময় উপস্থিত ছিলেন নবীনগর হাউজিং এর মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, আদাবর থানা বিএনপির সদস্য সচিব, আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, ১০০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সিকদার, 
আদাবর থানা যুবদল নেতা সজিব আহমেদ রানা।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু সহ ওয়ার্ড ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমূখ। 

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত