ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জনকল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: আবদুল মোনায়েম মুন্না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৪ রাত ৮:৪১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে বিরামহীন কাজ করে যাচ্ছেন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার বর্বর শাসনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের ত্যাজদীপ্ত নেতৃত্ব আন্দোলন-সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। হাসিনামুক্ত বাংলাদেশ আমরা তারেক রহমানের নেতৃত্বেই বৈষম্যহীন শান্তিপ্রিয় করে গড়ে তুলব। জনকল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। 

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, মাদারীপুর জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এসব কথা বলেন। 

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য, তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে, বিএনপি জনগণের প্রিয় রাজনৈতিক দল, জনগণের ভালবাসাই বিএনপির শক্তি। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে নীতি-সততার দাম অপরিসীম। তাই ন্যায়-নীতি, সততায় অটল থাকতে। মনে রাখতে হবে, নীতিহীন কোনও ব্যক্তির অপকর্মের দায় দল কখনওই বহন করবে না। অন্যায়, অনিয়ম, অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্টের দোসরদের কোথায় জায়গা দেওয়া যাবে না। হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের কথা ভুলে গেলে চলবে না।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা মিথ্যা, বানোয়াট এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গত ১৭ বছর গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার না হলে গণ-অভ্যুত্থানের মাহাত্ম্য মলিন হবে।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ মাদারীপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা