জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল
চাকরি ফিরে পেলেন পেয়ারুর রোষানলের শিকার ৪ ব্যক্তি
চট্টগ্রামের জেমিসন মাতৃসদন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের (পেয়ারু) রোষানলে পড়েন সংস্থাটির ৪ ব্যক্তি। প্রচলিত আইনের তোয়ক্কা না করে অন্যায়ভাবে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কিন্তু তারা নির্দোষ হওয়ায় আওয়ামী লীগ সরকার পতন ও পেলারুর পলায়নের পর পুনরায় চাকরি ফিরে পেয়েছেন ওই ৪ ব্যক্তি। তারা হলেন, প্রধান হিসাব রক্ষক এ এস এম গণিউল নূর, আইটি কর্মকর্তা রাজীব কুমার দেব, ইলেকট্রিশিয়ান অপু বড়য়া ও আব্দুল মতিন। গত ৭ নভেম্বও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী মো. আসলাম খান স্বাক্ষরিত এক পত্রে তাদের পুনর্বহাল করেন।
অন্যায়ভাবে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করায় চাকুরীতে পুনর্বহালের জন্য ২৯ আগষ্ট আবেদন করলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৭ নভেম্বর তারিখের আদেশ মতে কর্তৃপক্ষ তাদের চাকুরীতে পুনর্বহাল করে এবং ৯ নভেম্বর নিয়ম মাফিক চাকুরীতে পূণঃ যোগদান করেন।
জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের বিশ্বস্ত সুত্রে জানা যায়, এ এস এম গণিউল নূর ২৫ এপ্রিল ২০১০ সাল থেকে প্রধান হিসাব রক্ষক, রাজীব কুমার দেব ২০ অক্টোবর ২০১০ থেকে আইটি পদে, আব্দুল মতিন ১৯ ডিসেম্বর ২০০৯ থেকে ইলেকট্রিশিয়ান এবং অপু বড়ুয়া ২০০০ সাল থেকে এই হাসপাতালে যথা নিয়মে কর্মরত ছিলেন। উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হাসপাতালটির চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। সেই থেকে তিনি নিজেদের লোককে চাকরি দেয়া ও নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে কোন নোটিশ ছাড়াই অপ্রয়োজনীয় লোকবল দেখিয়ে ৮ জন নিয়মিত কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেন। অব্যাহতি পত্রে সেক্রেটারীর স্বাক্ষর থাকার কথা থাকলেও বেআইনীভাবে ইনচার্জকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে, যা সম্পুর্ণ আইন বহির্ভূত। এরমধ্যে ২৪ এপ্রিল প্রতিষ্ঠানের কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ ওঠে। অপ্রয়োজনীয় লোকবল হিসেবে অব্যাহতি দিলেও গত ২৫ জানুয়ারী ওই পদেই আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে দুর্নীতির আভাস পাওয়া গেছে বলে মনে করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এই ঘটনা সন্দেহজনক হওয়ায় ৩০ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম স্বাক্ষরিত একপত্রে সবধরণের নিয়োগ ও পদোন্নতির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পত্রে বলা হয়েছে, ”সোসাইটির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল, শহীদ ময়েজ উদ্দীন রেড ক্রিসেন্ট হাসপাতাল, হলিং বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল, গিয়াসউদ্দিন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল, সিলেট মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল, সোসাইটির অধিনস্থ সকল রক্তকেন্দ্রসহ সকল অঙ্গ প্রতিষ্ঠানের (চলমান প্রকল্প ও প্রোগ্রাম ব্যতীত) যাবতীয় নিয়োগ, পদোন্নতি, বদলী, চাকুরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণ সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে।”
এই অফিস আদেশ অমান্য করে নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে এটিএম পেয়ারুল ইসলাম চক্র। ২৯, ৩০ এপ্রিল এবং ২ মে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ২ ও ৯ মে তাদের নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।
এব্যপারে জানতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা