ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকে এসআই এর হুমকী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৪:২৫

জয়পুরহাটের আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ওরফে আমিনের বিরুদ্ধে চাঁদা দাবি ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি শাদমান হাফিজ শুভকে মুঠোফোনে হুমকী দিয়েছেন ওই এসআই। ২৩ নভেম্বর সকালের সময় পত্রিকায় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর হুমকী দেন তিনি।

শনিবার দুপুর ১ টার দিকে আক্কেলপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিক শুভ’র ব্যবহৃত মোবাইল ফোনে ০১৮৪২-০৫৬৪২৪ নম্বর থেকে কল দিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকী দিয়ে ফোন কেটে দেন। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আব্দুর রহিম নামের একটি আইডি থেকে শুভ’র আইডিতে বাজে মন্তব্য আসতে থাকে। মোবাইল ফোনের আইকন অ্যাপেও হুমকী দেওয়া ওই নম্বরটি রহিম নামে প্রদর্শিত হয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে শনিবার দুপুরে প্রেসক্লাবে একটি জরুরী সভা আহব্বান করে ওই ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়েছে।

সাংবাদিক শাদমান হাফিজ শুভ বলেন, আমার কাছে তার বিরুদ্ধে মাসিক চাঁদা দাবি ও ঘুষ বাণিজ্যের উপযুক্ত প্রমাণ থাকায় সংবাদ প্রকাশ করেছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ফোনে হুমকী দিয়েছেন এবং ফেইসবুকে অন্য একটি আইডি থেকে বাজে মন্তব্য করছেন। আমি এর প্রতিকার চাই।

প্রেসক্লাব আক্কেলপুরের সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ বলেন, সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিককে হুমকী দেওয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতার শামিল। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এসআই আমিনুল ইসলাম ফোনে হুমকি দেননি। তাদের সাথে ফোনে যে কথোপকথন হয়েছে তা হুমকী হিসাবে ধরা ঠিক হবে না।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা