ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর প্রবীণ বিএনপি নেতা এ্যাড. আসাদুজ্জামান লালের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১১-২০২৪ বিকাল ৬:২৭

রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আসাদুজ্জামান লাল ইন্তেকাল করেছেন। রবিবার ভোর সাড়ে ৬ টায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর সাড়ে ১২ টায় তার মরদেহ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনে আনা হলে তার দীর্ঘদিনের সহ-কর্মীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এসময় জেলা বার এসোসিয়েশন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আওয়ামী আইনজীবী পরিষদ ও সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে কোর্ট চত্ত্বরে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর ২ টায় রাজবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ীর পৌর ১ নং কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে এ্যাড. আসাদুজ্জামান লালের মৃত্যুতে রবিবার রাজবাড়ীর আদালতে পূর্ণ দিবস কর্মবিরতি সহ বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুল কোর্ট রেফারেন্সে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার