ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১২:২৬

বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও যাত্রীরা। রবিবার উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যাণ ও উন্নয়ন সংগঠন নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

স্থানীয়রা জানান, আড়াই বছর আগে সিগন্যালের মটর চুরি হওয়ার পর লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্টেশনটি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। স্টেশনটি পুণরায় দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেন যাত্রী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ব্যবসা বাণিজ্য নির্ভর ঐতিহ্যবাহী আমিরগঞ্জ বাজার। প্রতিদিন আশেপাশের ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম স্টেশনটি। দীর্ঘ আড়াই বছর আগে সিগন্যালের মটর চুরির পর লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ট্রেন যাত্রীরা।

গত কয়েক মাসে স্টেশনটি পুণরায় চালুর দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দেন স্থানীয়রা। লিখিত দেয়ার পরও কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ স্টেশন খুলে দেয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে। অন্যথায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ বন্ধসহ কঠিন কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেয়া হয়।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা