ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গা শীতকালীন সবজি,দাম আকাশ ছোঁয়া,অস্বস্তিতে দিন মুজুর মানুষ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১:০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রতিটি বাজারে উঠেছে শীতকালীন সবজি। কিন্তু দাম চড়া, নতুন এসব সবজির দাম ৬০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে অস্বস্তিতে রয়েছে ক্রেতা সাধারণ দিনমুজুর মানুষ।রীতিমত বাজার অস্থির করে তুলেছে বেগুন, করলা, শিম, বরবটি ও কাঁকরোল, টমেটো ও ফুলকপি। কারণ গত বছরের তুলনায় চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের।

রবিবার ( ২৪নভেম্বর)ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌর সদর বাজারে, গোপালপুর বাজার ও জাটিগ্রাম বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র। বাজারে সব শাকসবজির দামই যেন আকাশ ছোয়া।বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৭০-১০০০ টাকা, লম্বা বেগুন ৬০-৯০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, ধুন্দুল ৬০-৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা৬০- ৮০ টাকা, শিম ৮০-১০০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০-৮০টাকা, মিষ্টি কুমড়া ৬০-৮০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৫০ টাকা, ছোট সাইজের ফুলকপি পিস ১০০ টাকা, কাঁকরোল ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  আলফাডাঙ্গা পৌর সদর বাজারে বাজার করতে আসা একজন দিনমজুর ভ্যানচালক তারু মিয়া বলেন, সবজির দাম খুব বেশি। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য খরচ দিয়ে। এতো দাম দিয়ে সবজি কিনবো কিভাবে?

এদিকে সবজির দামের বিষয়ে বাজারের সবজি বিক্রেতা মোঃ ছবুর বলেন, গেল কয়েক বছরের তুলনায় এবছর সবজির দামটা অনেক বেশি। কারণ এবছর উৎপাদন কম। এজন্য বেশি দামে কিনতে হচ্ছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা