ছাত্র আন্দোলনে শামীম হত্যা মামলার আসামি সবুজ র্যাবের হাতে গ্রেফতার
জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে সবচেয়ে বেশি আন্দোলনের ঘটনা ঘটে মোহাম্মদপুর শেরেবাংলা ও আগারগাঁও এলাকায়। প্রাণহানিও ঘটে অনেক। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী দেশ থেকে পালিয়ে গেলেও তার দলের ছোট-বড় অনেকে নেতাই দেশে রয়ে গেছে। ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অনেকেই হয়েছে হত্যা মামলার আসামি।
এর মধ্যে সব থেকে মোহাম্মদপুর থানা হত্যা ও হত্যা চেষ্টা মামলা হয়েছে প্রায় ৩০ টিরও বেশি। এরমধ্যে মোহাম্মদপুর থানায় শামীম হাওলাদর হত্যা মামলায় আসামি রহমত উল্লাহ সবুজকে গতকাল রাতে গ্রেফতার করেছে র্যাব-২ এর সদস্যরা। এই সবুজ এবং তার বাবা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে আগারগাঁও বিএনপির বাজার পুরোটাই নিয়ন্ত্রণ করতো সবুজ এবং তার পিতা। সবুজের পিতা বিএনপির বাজারের সভাপতি, সবুজ ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
এবিষয়ে স্থানীয়রা বলেন, বাবা ছেলে মিলে এই আগারগাঁও এলাকার বিএনপির নামক বাজারটি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এদের সাথে সাবেক কাউন্সিলর ফোরকান এবং আসাদের সাথে সখ্যতা থাকার কারণে সবাই সবুজকে চাঁদা দিতে বাধ্য থাকতো। সবুজের সাথে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খানের আমলে সাদেক খানের সাথেও সখ্যতা গড়ে তুলে, এরপর ১৩ আসন থেকে জাহাঙ্গীর কবির নানক এমপি হলে তখন আবার নানকের সাথে সখ্যতা গড়ে তুলেন সবুজ এবং তার বাবা। এভাবে সবুজ বিএনপি বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানায় শামীম হত্যা মামলার আসামি সবুজকে গতকাল গ্রেফতার করেছে র্যাব -২ এর সদস্যরা। মোহাম্মদপুর থানায় গত ৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয় মামলা নং ২৫/১২৩৫
সবুজ শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড এর ৬ নং ইউনিটের আওয়ামী লীগের সদস্য। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন কিন্তু ৫ আগস্টের পর ভোল পাল্টে আগারগাঁও বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন কিন্তু শেষ রক্ষা হয়নি র্যাবের হাতে গ্রেফতার হতে হয়েছে।
এবিষয়ে র্যাব বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মো: শামীম হাওলাদার (৩৮) হত্যা মামলার আসামি রহমত উল্লাহ সবুজ (৪৫)'কে ২৪ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
T.A.S / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব