ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত জাকির


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৩:৪২

মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট রাজনীতীবিদ, আওয়ামী লীগের নিবেদীতপ্রাণ কর্মী আলহাজ জাকির হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বুধবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর সদরের পাঁচঘড়িয়াকান্দিতে তার নিজ এলাকায় এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন- মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া- মুন্সীগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু। ‍এ সময় ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে তার মা বাবার কবরের পাশে সমাহিত করা হয়। এ সময় তার সমাধিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে পাড়ি জমান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার