ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৪:০

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ধামরাই পৌর শহরের একটি অটো রাইস মিল প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ধামরাই পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান নাজিমউদ্দীন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ তমিজ উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, আন্দোলন ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না। আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শুধু ঘরে বসে ফেসবুকে ছবি দিয়ে নেতা হওয়া যায় না, তেমন ফেসবুকে ছবি দিয়ে আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। আমাদের সবাইকে এখন‍ই ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন করতে গেলে পুলিশ আমাদের মারবে, সেই মার খেয়েও আমাদের আন্দোলন করতে হবে। একা নেতৃত্ব দেয়া সম্ভব নয়, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমরা কেউ অপ্রচারে বিভ্রান্ত হব না।

এ সময় যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত