ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভালো দাম পেয়ে শিম চাষী মোকবুলের মুখে হাসি


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৪৭

যশোরের কেশবপুরে ভালো দাম পেয়ে গ্রীষ্মকালীন শিম চাষী মোকবুল খুব খুশি।উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মোকবুল হোসেন গোলদার গ্রীষ্মকালীন শিম চাষ করে দাম ভালো পাওয়াই এখন সাবলম্বী। অন্যান্য সবজি চাষের পাশাপাশি ২০ শতাংশ জমিতে তিনি ২০২০ সাল থেকে শুরু করেন। বছরে শিম চাষে ভালো ফলন হওয়ায় আগ্রহ বেড়েছে। বাজারে চাহিদা ও ভালো দামে বিক্রি করায় খুশি তিনি। সাফল্য দেখে সবজি চাষির সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় শতাধিক কৃষক চরমাঠে শিম চাষ করছেন।

কৃষক মোকবুল হোসেন গোলদার জানান, অন্যান্য বারের তুলনায় এবার ২০ শতাংশ জমিতে একদিন পরপর প্রায় ৫০ থেকে ৬০ কেজি শিম উঠে। গৌরীঘোনা বাজার আড়তে পাইকারি বিক্রি করি । কেজি প্রতি শিম ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। প্রথমে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি থাকতে শিম বিক্রি শুরু করি। এক বিঘা জমিতে ধান চাষকরলে ১৮ থেকে ২০ মণ ধান ফলে।খরচের পরিমাণ অনেক বেশি। গ্রীষ্মকালীন শিম আবাদ করে বিঘা প্রতি ভালো ফলন হলে বিঘাতে প্রায় দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি করা যায়।

গৌরীঘোনা ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আবুল কাশেম বলেন, বর্তমান ইউনিয়নে প্রায় আবাদি জমি ও মৎস্য ঘেরের ভেড়িসহ প্রায় ৩৫ হেক্টর জমিতে শিম চাষাবাদ হয়েছিল। বৃষ্টি পানিতে বন্যা প্লাবিত হওয়ার অনেক ফসল নষ্ট হয়েছে। এবার কৃষি অফিসের টার্গেট সফল হবে না।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক