মাহবুবউল আলম হানিফের আশীর্বাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মুকুল
মাহবুবউল আলম হানিফের ভাগ্নি জামাই সাবেক উপজেলা চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল মুকুল । হানিফের আশীর্বাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই সাবেক উপজেলা চেয়ারম্যান । কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গত ১৫ বছরে নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে মুকুলের বিরুদ্ধে।
কুষ্টিয়া এলজিইডি, গনপূর্ত, পানি উন্নয়ন বোর্ড সহ সরকারী বিভিন্ন দপ্তরের টেন্ডারবাজি করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে মুকুল ও তার সহযোগীরা । জেলা পরিষদ নির্বাচনে আন্ডার ওয়ার্ল্ড এর প্রভাব খাটিয়ে পর পর ২ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাদিত হন । ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুকে প্রান নাশের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন । জুলাই আন্দোলনে কুষ্টিয়া সদরে মুকুলের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি পরিচালিত হয় ।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান আলী বলেন রাজনৈতিক কারনে তখন সরকারি দপ্তরে আমরা যেতে পারতাম না একারনে কিভাবে টেন্ডার বাজি করতো আমার জানা নেই | ২০২৪ এর উপজেলা পরিষদ নির্বাচনে আমি এলাকায় ছিলাম না কিন্তু লোক্মুখে শুনেছি আক্তারুজ্জামান মিঠুকে প্রান নাশের হুমকি দিয়েছিলো এবং জোর পূর্বক মনোয়ন তুলে নিতে বাধ্য করেছিলো ।
নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপিনর নেতা বলেন ২০২৪ এর উপজেলা নির্বাচনে জোর-পূর্বক ও প্রান নাশের হুমকি দিয়ে আক্তারুজ্জামান মিঠুকে মনোনয়ন তুলে নিতে বাধ্য করে ।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসালাম ছানা বলেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল আমার জানামতে তিনি একজন ঠিকাদার ছিলেন । কিভাবে টেন্ডারবাজী করতো আমার জানা নেই । আক্তারুজ্জামান মিঠুকে প্রান নাশের হুমকি দিয়েছিলো কিনা তাও আমি জানি না ।
অভিযোগের সত্যতা জানতে আবু হেনা মোস্তফা কামাল মুকুলের মুঠোফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায় । এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা