রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ লতিফ কাজীকে (৩৯) ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ আদেশ প্রদান করেন। মামলা সুত্রে জানাগেছে, ২০২৩ সালের ১৮ জানুয়ারী রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে মোঃ লতিফ কাজী (৩৯) সাথে রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। পরে লতিফ কাজী পালিয়ে যায়। এ ব্যাপারে বিউটি বেগমের পিতা মোঃ বিল্লাল মোল্যা বাদী হয়ে ২০২৩ সালের ১৯ জানুয়ারী রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক ঘাতক স্বামী মোঃ লতিফ কাজী (৩৯) কে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পাবে। রায়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ খুশি।
T.A.S / T.A.S
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা