ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১১:৪৬

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মাহমুদ জিনসের কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের এ সড়ক অবরোধ ও বিক্ষোভে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে।

তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রবিশেষে ৬ থেকে ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কারখানা কর্তৃপক্ষ এসব বিষয়ে দিনের পর দিন টালবাহানা করে আসছে। নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

এ ব্যাপারে কালিয়াপুর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, ছাতাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জেনিম নামের শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছি।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা