গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে খানসামায় স্মরণ সভা অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামায় ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাজমূল হক, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদ, আন্দোলনে আহত আকাশের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক আব্দুর রহমান লিটন ও সাজ্জাদ চৌধুরী আপেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমান, সাব্বির, রাহিদুল রাফি, সিকান্দার ও আবির রাজু, খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্থতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জেলা প্রশাকের পক্ষ থেকে আহত পরিবারকে ৫০ হাজার ও ছয়টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দিয়েছেন।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন