অপহৃত ফটিকছড়ির সাবেক ইউপি চেয়ারম্যানকে রাউজানে উদ্ধার, গ্রেপ্তার-৬
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে অপহৃত ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ কে (৫৫) রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৬ অপহরণকারীকে অভিযানে গ্রেপ্তার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ ও সিএমপির বায়েজিদ থানা পুলিশ।
বুধবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকায় বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় হারুনুর রশিদকে অপহরণ করে রাউজানে নিয়ে বন্দী করে রাখে অপহরণকারীরা। পরে তার মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করে তারা।বিষয়টি নগরীরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে অবহিত করেন সাবেক ইউপি চেয়ারম্যানের স্বজনেরা। তথ্য প্রযুক্তির সহায়তায় টিম বায়েজিদ অপহৃত চেয়ারম্যানের অবস্থান নিশ্চিত হয়ে নগর গোয়েন্দা পুলিশকে সাথে নিয়ে রাউজান থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাউজান থানার পূর্ব গুজরা ইউনিয়নের আলী মিয়ারহাট ফেরদৌস মাস্টারের মৃত ফেরদৌসুল আলম এর ছেলে আল ফয়জুল আলম প্রকাশ রবিউল (৩৫), বায়েজিদ বোস্তামী থানার কুলাগাঁও মো. ইসমাঈলের ছেলে মো. সোহানুর রহমান (২৮), বায়েজিদ বোস্তামী এলাকার মাজার গেইট মো. সাদেকুল আলম (২৯), বায়েজিদ বোস্তামী অক্সিজেন এলাকার ব্যাপারী পাড়া মৃত মো. শরীফ মো. লোকমান শরীফ (৩৫), বায়েজিদ বোস্তামীর আমিন জুট মিলস মোঃ এমএ শরীফ এর মো. শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও কোতোয়ালী আন্দরকিল্লা এলাকার মো. আবু তাহের মো. আরমান প্রকাশ মানিক (৪৪)। মূলত আল ফয়জুল আলম প্রকাশ রবিউলের নির্দেশে এই অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্র জানায়।
এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ওসি শফিক আলম চৌধুরী। প্রসঙ্গত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রয়াত আমিনুল হকের ছেলে। তিনি নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা