কোনাবাড়ী মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি প্রকল্প এর আওতায় কোনাবাড়ী মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজলে সকাল ১০ টা থেকে শুরু হয় বৃত্তি পরীক্ষা। আড়াই ঘন্টার এই বৃত্তি পরীক্ষায় কোনাবাড়ী ও কালিয়াকৈর উপজেলার মোট ৪০ টি স্কুলের ২ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মরিয়ম বেগম নামে এক অভিবাক বলেন,শিশু কিশোরদের মেধা বিকশিত করার ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে কোনাবাড়ী মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। এই জন্য অবিভাবক হিসেবে ব্যক্তিগত ভাবে এসোসিয়েশন এর সকল শিক্ষক এবং শিক্ষিকাকা ধন্যবাদ জানাই। প্রতি বছর যেন এ ধারা অব্যাহত থাকে। তাহলে বাচ্চাদের মনেও পড়াশোনার আগ্রহ আরো বাড়বে।
শামসুর নাহার নামে এক অবিভাবক বলেন,বৃত্তি পরীক্ষা নিচ্ছে এটি ভালো উদ্যোগ। কিন্তু ফলাফলের সময় যেন কোন স্বজনপ্রীতি করা না হয়। আমার বিশ্বাস আমার সন্তান ভালো ফলাফল করবে।কোনাবাড়ী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রণক সামছুল আলম বলেন,অত্যান্ত শান্তি ও শৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বৃত্তি পরীক্ষায় ৪০ টি স্কুলের ২ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা প্রতিবছর গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি প্রকল্প এর আওতায় এই পরীক্ষা নিয়ে থাকি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এই জন্য সকলের নিকট দোয়া চাই।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ