ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ বিসিকে একটি গুদামে অগ্নিকাণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২৪ দুপুর ২:২৮

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটান ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।

কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।

এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্তের পর বলা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা