রাজবাড়ীতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র উদ্বোধন
রাজবাড়ী আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ফিতা কেটে “ন্যায়কুঞ্জের” উদ্বোধন করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন। এ সময় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) শেখ মফিজুর রহমান, রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান সহ বিচারক, আইনজীবি ও তাদের সহকারীরা উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন বলেন, এই ন্যায়কুঞ্জ সবার জন্য উম্মুক্ত করা হলো। এখন থেকে আদালত প্রাঙ্গণে এসে বিচারপ্রার্থীদের আর যত্রতত্র ঘুরে বেড়াতে হবে না। তারা এখানে বিশ্রাম নিতে পারবে। এতে বিচারপ্রার্থীরা উপকৃত হবে।
এর আগে গত ২০২৩ সালের ৯ এপ্রিল রাজবাড়ী আদালত চত্বরে ন্যায়কুঞ্জের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
T.A.S / T.A.S
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা