ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় নিজ জমিতে হালচাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২-১২-২০২৪ বিকাল ৫:৪২

দিনাজপুরের খানসামায় নিজের জমিতে হালচাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন নাজমুজ শাহাদাত (বিপ্লব) নামে এক ব্যাক্তি। তিনি মাথায় রক্তাক্ত জখম অবস্থায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।শুক্রবার (২৯ শে নভেম্বর) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পন্ডিত পাড়ায় এই ঘটনা ঘটে। নাজমুজ শাহাদাত (বিপ্লব) ওই এলাকার মাওলানা আতাউর রহমানের ছেলে। তিনি বাদী হয়ে থানায় ৮ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন- ওই এলাকার পন্ডিত পাড়ার মন্টু আলীর ছেলে আঃ মতিন ও মো. মনিরুজ্জামান (মিতুল), আঃ মতিনের স্ত্রী রুবি খাতুন ও ছেলে আব্দুর রউফ (রূপাই), মনিরুজ্জামান (মিতুল) এর স্ত্রী মোছা. লাভলী, আব্দুর রউফ (রূপাই) এর স্ত্রী মোছা. সোহানা, ভাদু শাহপাড়ার মৃত শুকুর আলীর ছেলে সেকেন্দার আলী, পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নখর হাসিমপুরের মন্টু আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। শুক্রবার সকালে বাদী তার ক্রয়কৃত জমিতে হাল চাষ করতে গেলে অভিযুক্তরা বেআইনীভাবে ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে হাল চাষে বাধা নিষেধ করে। তখন বিপ্লব ও তার ছোট ভাই আব্দুল্লাহ আল ফারুক প্লাবন, চাচাতো বোন ছালিমা মোবাশ্বিরা এবং ফুফাতো ভাই মেহরাফ হোসেনরা জমিতে গিয়ে বিবাদীগনকে বাধা নিষেধ করে। এতেই বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও ব্যথা জখম করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে বিপ্লবকে হত্যার উদেশ্যে তার মাথার মাঝখানে ফেটে রক্তাক্ত জখম করে। বিপ্লবের ছোট ভাই আব্দুল্লাহ আল ফারুক প্লাবনকে ধারালো দা দিয়া আঘাত করে বুকে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়াও বিপ্লবের ফুফাতো ভাইকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে বাম পায়ে ও ডান হাতে গুরুতর ফোলা ও হাড় ভাঙ্গা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তারা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত ভাড়া করা অটোযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি হয়।

এ বিষয়ে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, আমি ঘটনা শুনেছি। এটা ওদের পারিবারিক ব্যাপার। এমনকি জমি জমা সংক্রান্ত তাদের একটি মামলাও চলমান। এই ঘটনায় কোন পক্ষই আমাকে এ পর্যন্ত কোন কিছু জানায়নি। 

খানসামা থানার অফিসার ইনচার্জ নাজমূল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক পক্ষ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন