কোনো জাতির ঐক্যবদ্ধের জন্য প্রয়োজন শিক্ষার ঐক্য রংপুরে প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কোনো জাতির ঐক্যবদ্ধের জন্য প্রয়োজন শিক্ষার ঐক্য। এজন্য শিক্ষার গুণগত উন্নয়ন করতে হবে। সোমবার (২রা ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে রংপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাদ্য বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ‘স্কুল ফিডিং প্রকল্প’ চালুর বিষয়ে একনেকে অনুমোদনের প্রকৃয়াধীন। ‘আমরা প্রথমে ১৫০টি স্কুল নির্বাচন করেছি। যে অঞ্চলগুলো তুলনামূলক দরিদ্র, সেগুলো নির্বাচন করা হয়েছে। সেগুলোতে আগামী শিক্ষাবর্ষে দুপুরের খাবার চালু হবে। ক্রমান্বয়ে সব কটি বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে।’
শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মাতৃভাষা বলতে ও লিখতে পারে এবং পড়ার প্রতি আগ্রহী হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন প্রাথমিকে বাচ্চাকে সবকিছু শিখিয়ে ফেলতে হবে। আমরা তা মনে করি না। দুনিয়ার যাঁরা শিক্ষাবিদ, কেউই এটা মনে করেন না। প্রাথমিক বিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে, শিশুকে স্বাক্ষরজ্ঞান গড়ে তোলা। এর মানে শিক্ষার্থী তার মাতৃভাষায় বইয়ের লেখাটুকু পড়তে পারে, মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং প্রাথমিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেন করতে পারে।’।
অনেকে মনে করেন, বাচ্চাদের সব কিছু শিখিয়ে ফেলতে পারে কিন্তু আমরা তা মনে করি না। প্রত্যেকে মনে করে প্রাথমিক শিক্ষার মানে হচ্ছে সাক্ষর করে গড়ে তোলা।সাক্ষর মানে তার নিজ ভাষায় বইয়ের লেখা পড়তে পারা। আমাদের মূল টার্গেট কিভাবে বাচ্চাদের আরো শিক্ষা দিতে পারি। যেন পঞ্চম শ্রেণির বাচ্চা তার মাতৃভাষা শিখতে পারে। এবং যোগ-বিয়োগ, গুন-ভাগ এসব করতে পারে।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা