ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের দেড় বিঘা জমির পাকা ধান


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:১০

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শরিফুল ইসলাম নামের এক কৃষকের ৬০ শতাংশ জমিতে কেটে রাখা পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারফলসী গ্রামে এই ঘটনা ঘটে। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দীন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ওই কৃষকের জমির ধান পেকে গিয়েছিল। তিনি সোমবার সেই ধান কেটে ক্ষেতেই রেখেছিলেন।কিন্তু রাত সাড়ে আটটার দিকে  জমিতে কেটে রাখা ওই ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের ক্ষেতের ধান কেটে নেওয়া, মাঠ থেকে সেচকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত স্যালো মেশিনের মোটর চুরি এবং পাটবোঝাই কয়েকটি আলমসাধু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শরিফুল ইসলাম বলেন,  ৬০ শতাংশ জমির ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখে এসেছিলাম। ধান বাড়িতে নিতে গাড়ি না পাওয়ায় ঘরে তুলতে পারিনি। পরদিন ভোরে এসব ধান বাড়িতে আনার কথা ছিল। তবে এর আগেই সোমবার রাতে  সব ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে কে বা কারা ধানে আগুন দিয়েছে সেটি বলতে পারছি না । এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও তাঁর মাছের পুকুরে বিষ দিয়েছিল দুর্বৃত্ততরা।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

T.A.S / T.A.S

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক