ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে দুইদিনে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ বিকাল ৫:৪০

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সোমবার ও মঙ্গলবার দুইদিনে এক ভূষিমাল ব্যাবসায়ী ও দুইজন ঔষধ বিক্রেতা কে ভ্রাম্যমান আদালতে সর্বমোট দশ(১০,০০০)হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

মঙ্গলবার সকালে প্রথমে হরিণাকুণ্ডু বৈঠাপাড়া এলাকায় ঔষধ বিক্রেতা হাফিজূর রহমানের ছেলে শাহ আলম কে মেয়াদ উর্তীন্ন ঔষধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় সহ আনুমতি বিহীন বিদেশি ঔষধ রাখা ও বিক্রয়ের অপরাধে "ঔষধ ও কসমেটিক আইন"২০২৩ সালের ৪০ এর ক,খ ও গ ধারায় দুই (২০০০/-)হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

একই সময়ে তিনি হরিণাকুণ্ডু সদর এলাকার বন্দে আলীর ছেলে ঔষধ বিক্রেতা রাশেদুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে একই অপরাধে,একই আইনে ও ধারায় তিন(৩০০০/-)হাজার টাকা জরিমানা করলেন।

এসময় ঝিনাইদহ জেলা ঔষধ পরিদর্শক ইকরামূল করিম ও সহকারী কমিশনার(ভূমি) এর নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী উপস্থিত ছিলেন।

এছাড়াও সোমবার পার্বতীপূর বাজারে পলিথিন ও পণ্যে প্লাস্টিক মোড়ক ব্যাবহারের অপরাধে মৃত নূর আলীর ছেলে ভূষিমাল ব্যাবসায়ী নজরুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে " পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন-২০১০ এর ১৪ ধারায় পাচ(৫০০০/-) হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

এসময় ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী ও সহকারী কমিশনার(ভূমি) এর নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে সকল অপরাধীর কাছথেকে অপরাধ করবেনা মর্মে মুচলেকা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

T.A.S / T.A.S

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক