কেশবপুরে ক্রীড়া সংগঠক হজরত আলীর মৃত্যুে শোক
যশোরের কেশবপুরে একজন ক্রীড়া সংগঠক ও সমাজ সেবকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ক্রীড়া প্রেমী যুব সমাজের আনন্দ বিনোদনের একমাত্র আশা ভরসার মানুষ হজরত আলী জোয়ারদ্দার গত মঙ্গলবার রাত ৯ ঘটিকায় মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ১ স্ত্রী ২ দুই কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক হজরত আলী এলাকাবাসীর বিপদ আপদ মুছিবতে সবসময় সবার পাশে থাকতেন এমনকি মনবতার কল্যাণে বস্তা নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি চাউল টাকা আদায় করে মনুষকে চিকিৎসা করেছেন। তাছাড়াও এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবসময় খেলাধুলা ধর্মীয় সভা দেওয়ার প্রথম উদ্যোক্তা ছিলেন।
ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ঢাকা জয় টেক্স এর পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ও ছোট ভাই মনিরুজ্জামান টুটুল এবং চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনে পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান