ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক কাউন্সিলর ফোরকান হোসেন গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ২:২১

একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজধানীর উত্তর সিটির ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফোরকান হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব -২। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় হত্যা মামলা হয়েছে। তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাবেক এই কাউন্সিলর ফোরকান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে সংসদ সদস্য থেকে শুরু করে কাউন্সিলররা পর্যন্ত পালিয়ে যায়। পর্যায়ে ক্রমে আইনশৃঙ্খলার হাতে গ্রেফতারও হচ্ছে অনেকে। আওয়ামী লীগ সরকারের আমলে আগারগাঁও এলাকার কাউন্সিলর ফোরকান ও তার ভাই আসাদের একক নিয়ন্ত্রণে ছিলো বলে জানান স্থানীয়রা। তাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই গণমাধ্যমে অপরাধ বিষয় খবর প্রকাশ হলে সেসময় আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফোরকান ও আসাদের বিরুদ্ধে। তাদের নিয়ন্ত্রণে ছিলো পুরো আগারগাঁও এলাকা, চাঁদাবাজ জমি দখল, হাসপাতাল সিন্ডিকেট থেকে শুরু করে পুরো এলাকা ছিলো দখলে। 

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়