ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাঘৈর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৬:৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘৈর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদের  পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে আন্দোলনের সময় স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে  শিক্ষার্থীদের মানববন্ধন কে বন্ধ করে দেয় প্রধান শিক্ষক। এছাড়াও আন্দোলনের শিক্ষার্থীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেন প্রধান শিক্ষকের আত্মীয় স্বজনরা। আন্দোলনের নিউজ কভারেজ সময় সাংবাদিকদের হুমকি প্রদান করে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রে কাছে জিম্মি হয়ে আছে বাঘৈর হাইস্কুল। প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদ ও তার মেয়ের তাসলিমা আক্তারের নেতৃত্ব চলছে বাঘৈর হাইস্কুল। স্কুলে কোন শিক্ষক তাদের মতের বাহিরে গেলেই চলে হুমকি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, নারী লোভী প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদের পদত্যাগ চাই। এবং তার মেয়ে অফিস সহকারী তাসলিমা আক্তারের পদত্যাগ চাই। অফিস সহকারী পদে থেকে ইউপি চেয়ারম্যান ভাগিনী পরিচয়ে  তাসলিমা শিক্ষার্থীদের ও শিক্ষকদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করেন।

এবিষয়ে বাঘৈর হাইস্কুলে প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ বলেন, কোন একটি মহল শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আমরা সবকটি বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে স্কুলটি সুন্দরভাবে চলতে পারে।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার