২০ গ্রামে জলাবদ্ধতার আশংকা
সোনারগাঁওয়ে সরকারি খাল দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। এ্যাম্পায়ার স্টিল মিল নামের এ কোম্পানির বিরুদ্ধে বালু ভরাট করে ওই সরকারী খাল দখলের অভিযোগ উঠে। খাল দখলে ওই এলাকার পানি নিষ্কাষণ বন্ধ হয়ে যায়। ফলে এলাকাবাসী আশ পাশের ২০ গ্রামের জলাবদ্ধতার সৃষ্টির আশংকা করছেন । এ খাল দখল মুক্ত না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মাণাধীন এ্যাম্পায়ার স্টীল মিল নামের কোম্পানি ওই এলাকায় জমি ক্রয় করে বালু ভরাটের মাধ্যমে কোম্পানি গড়ে তুলছেন। কোম্পানির ক্রয় করা জমি ছাড়াও অসহায় কৃষকের জমি ও পার্শ্ববর্তী খাল ও সরকারী হালট দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। সরকারী পাশ্ববর্তী খাল ৩৩ ফুটের জায়গা দখল করে মাত্র ১০ ফুট রেখে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। ফলে ওই কোম্পানির তত্ত্বাবধায়ক গোলজার হোসেন প্রধানকে চলতি বছরের ২৯ এপ্রিল মাসে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম খাল দখলের অভিযোগে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করে। কিন্তু কোম্পানির প্রভাবে সে দু’দিন কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসে। গোলজার হোসেন প্রধান পুনরায় গত কয়েকদিন ধরে প্রায় দুই কিলোমিটারের দৈর্ঘ্যে ওই খাল তাদের রেখে দেওয়া ১০ ফুটে বালু ভরাট করে দখল করে নেয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২০০ বছরের এ খাল দিয়ে নৌকা যোগে মানুষ বিভিন্ন গ্রামে যাতায়ত করতো। বর্তমানে খালটি দখল করে নিয়েছে একটি কোম্পানির পক্ষে গোলজার হোসেন প্রধান। ফলে নৌকা চলার তো দূরের কথা এ এলাকার বৃষ্টির পানিও
নিষ্কাষণ হবে না। ফলে এ এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। এছাড়াও ফসলী জমিতে সেচ বন্ধ হয়ে যাবে।
বস্তল গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়া জানান, নিরীহ কৃষকের জমি কোম্পানির পক্ষে দখলের পাশাপাশি সরকারী খাল ও হালট দখল করে নিয়েছে গোলজার হোসেন প্রধান। এ কোম্পানিকে অবৈধভাবে খাল দখল করে দিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। দ্রæত এ খালটি পুর্ন উদ্ধার চাই। এ খাল উদ্ধার না হলে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাব।
পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, সোনারগাঁওয়ের বিভিন্ন কোম্পানি সরকারী খাল দখল করে নেওয়ার কারনে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। দ্রুত দখল হওয়া খালগুলো উদ্ধার করতে হবে। এ্যাম্পায়ার স্টীল মিলের তত্ত¡াবধায়ককে কারাদন্ড দেওয়ার পরও তাদের খাল দখল থেকে নেই। তাদের খুঁটির জোর কোথায়?
এ্যাম্পায়ার স্টীল মিলের তত্ত্বাবধায়ক গোলজার হোসেন প্রধান জানান, কোম্পানিতে বালু ভরাটের সময় কিছু বালু খালে গিয়ে পড়েছে। বালু সরিয়ে খালটি পানি চলাচলের ব্যবস্থা করা হবে। ৩৩ ফুটের খাল ১০ ফুট কেন- এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম জানান, খাল দখলের অভিযোগের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ