ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মামলা বানিজ্যর অভিযোগে, আদাবর থানার এসআই প্রত্যাহার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৩:১২

জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদাবর থানার এক উপ-পরিদর্শক (এসআই) কে পত্যাহার করা হয়েছে। ওই এসআইয়ের নাম শাহিন পারভেজ। গতকাল রবিবার রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া। তিনি বলেন, এই এসআই এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন। ছাত্র আন্দোলনের ৫ আগস্টের পর আদাবর থানায় যোগদান করেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অদ্ভুত্থানের মামলায় বাণিজ্যে পুলিশও জড়িত। আমার লোক যে সব ভালো তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল অলরেডি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিল।

জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপি'র আদাবর থানায় বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে গতকাল রাতেই তাকে প্রত্যাহার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, গতকাল রাতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়