ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে ৪৯-৫০নং ওয়ার্ডের বেড়িবাঁধ সড়কে ময়লা-আবর্জনার স্তূপ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১০:৪৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ ও ৫০নং ওয়ার্ডের মধ্যবর্তী ভাই বন্ধু ক্লাব সংলগ্ন বেড়িবাঁধ সড়কে দীর্ঘদিন যাবৎ ময়লা-আবর্জনার ফেলায় এ সড়কে চলাচলকারী মানুষের বেহাল অবস্থা দেখা দিয়েছে। 

সরজমিন দেখা যায়, দুই ওয়ার্ডের মধ্যবর্তী সড়কের প্রায় ৬০ শতাংশ জায়গাজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল ময়লাআবর্জনার স্তূপ। এই সড়ক দিয়ে উত্তর দত্তপাড়া টেকবাড়ী, চানকীরটেকসহ এরশাদ নগর এলাকার ৩,৫,৬ ও ৮ নং ব্লকের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়েত করে। প্রতিদিন টঙ্গীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী মানুষ ও বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এই আবর্জনার উপর দিয়ে যাতায়েত করে। ময়লা, আবর্জনার গন্ধে আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। ময়লার স্তূপের পাশে বসবাসকারী বাসিন্দারা প্রতিনিয়ত ডেঙ্গু, ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা জানায়, ময়লার গন্ধে বাসা বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। প্রায় সময় অসুস্থ হচ্ছি। এবিষয়ে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। কাউন্সিলর ফারুক ভাইকে বহুবার জানানো হয়েছে। সিটি এলাকায় সড়কের মাঝখানে ময়লা আবর্জনার স্তূপ কী করে থাকতে পারে তা আমাদের বোধগম্য নয়। আমাদের এই সড়কটি দিয়ে মসজিদ, মাদ্রাসা ও বহু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র, ছাত্রীরা যাতায়েত করে। এদের অনেকেই প্রায় সময় অসুস্থ হয়ে পরে। আমরা এ বিষয়ে সিটি মেয়র আলহাজ্ব এড, জাহাঙ্গীর আলম এর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দ্রুত এই সমস্যার প্রতিকার চাই। 

এ বিষয়ে ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, ময়লা সরিয়ে নেয়ার জায়গা না থাকায় রাস্তার ওপর ময়লা জমেছে। এ বিষয়ে মেয়র সাহেবের সাথে কথা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধের রাস্তার উপর থেকে ময়লা সরিয়ে নেয়া হবে।

জামান / জামান

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত