ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:৩৮

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক, সনদ ও ফুল উপহার দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নজমুল হক, দিনাজপুর জেলা জর্জকোর্টে সিনিয়র আইনজীবী মীর ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

পুরষ্কার প্রাপ্তরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাচিনিয়া গ্রামের নারী রশিদা বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের নারী সাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা. রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় ছাতিয়নগড় গ্রামের শ্রীমতি মুক্তি রানী রায়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ