পঞ্চগড়ে খুচরা বাজারে সার বিক্রীর অপরাধে দুই ডিলারের জেল জরিমানা
সরকারি বিধি অমান্য করে সরাসরি কৃষকদের কাছে বিক্রী না করে খুচরা বাজারে সার বিক্রীর অপরাধে পঞ্চগড়ে দুই ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সদর উপজেলার হাড়িভাসা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভুমি) মোহন মিনজি। মঙ্গলবার দুপুরে মেসার্স ইউনুস আলী ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক খাইরুল ইসলামকে ৬ দিনের কারাদন্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একই অপরাধে মেসার্স শামীমা এন্টার প্রাইজের ব্যবস্থাপক মানিক হোসেন কে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে প্রতিষ্ঠানের রেজিস্টারের তথ্য সূত্রে আদালত জানতে পারে ওই দুই প্রতিষ্ঠান সরাসরি কৃষকের কাছে সার বিক্রী না করে নিয়ম ভঙ্গ করে খুচরা পাইকারদের নিকট সার বিক্রী করতেন। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনাতেও রয়েছে নানা অনিয়ম। এসময় সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবি উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান