বারহাট্টায় ডিএনসি’র অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে বারহাট্টা উপজেলাধীন নৈহাটি গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ আইন উদ্দিন (৬২) নামক এক মাদক কারবারিকে আটক করেছে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, বারহাট্টা উপজেলাধীন চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আইন উদ্দিন দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইনচার্জ মো. আল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল সোমবার মধ্যরাতে নৈহাটি গ্রামে মাদক কারবারি আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদক কারবারি আইন উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত আইন উদ্দিনের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মো. খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আজ (মঙ্গলবার) দুপুরে আইন উদ্দিনকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু