ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খানসামায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৫২

দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

উপজেলার গোয়ালডিহি বাজারের মেসার্স সুমন এন্টারপ্রাইজ ৫ হাজার, ভুল্লারহাটের  মেসার্স আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার, পাকেরহাটের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসাস কৃষি সম্ভার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মূল্য তালিকা না থাকা, ক্যাশ মেমো, বেবি ফুড ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত