উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সাথে আনসার মহাপরিচালকের মতবিনিময় সভা
সার্কেল অ্যাডজুডেন্ট/ উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তারা (ইউএভিডিও) এ বাহিনীর মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তারাই বাহিনীর মেরুদণ্ড। সারাদেশের উপজেলা হতে গুরুত্বপূর্ণ এই স্তরের কর্মকর্তাদের সাথে বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় আজ ১১ ডিসেম্বর সদর দপ্তরে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বাহিনীর ভবিষ্যৎ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ তথা বাহিনীর সদস্য হবার জন্য যোগ্যতা নির্ধারণে ইউএভিডিও’দের নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সভায় পরিপূর্ণ ধারণা প্রদান করা হয়।
এসময় তিনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাবৃন্দকে ক্লাব সমিতি পুনর্গঠনের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার যারা দীর্ঘদিন যাবৎ লভ্যাংশ পাননি তাদের তালিকা হালনাগাদ ও যাচাই-বাছাই করে প্রাপ্যতা বুঝিয়ে দেয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পরামর্শ প্রদান করেন।
বাহিনীর চলমান সংস্কার প্রক্রিয়ার অন্যতম অংশ প্রশিক্ষণসমূহ। প্রশিক্ষণ প্রক্রিয়ায় ডিজিটাল সেটআপ, মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে সারাদেশের গ্রাম পর্যায়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু করার যে বৃহৎ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে সম্পর্কে সকল উপজেলা কর্মকর্তাদেরে কার্যকর ভূমিকা রাখতে দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা দেয়া হয়।
তাছাড়া চলমান সংস্কার এর আওতায় নীতিমালার মাধ্যমে উপজেলা কর্মকর্তাদের অফিস, ল্যাপটপ, স্মার্ট ফোন বরাদ্দ করার মত যুগোপযোগী পরিবর্তন আনার বিষয়ে বাহিনী প্রধান সকলে অবগত করেন। সক্ষমতা বৃদ্ধি, যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই, দলনেতা বা ভাতাভুক্তদের ভাতাভুক্তির মেয়াদ যোগ্যতার ভিত্তিতে নবায়নসহ ক্লাব সমিতির সর্বোত্তম ব্যবহার এর জন্য প্রয়োজনীয় মতামত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তারা মহাপরিচালক মহোদয়কে অবগত করেন। বাহিনী প্রধান এই সংস্কারের নবযাত্রায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাবৃন্দকে তাদের প্রাপ্য সমূহ এবং বাহিনীর কাছে তাদের আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্র সমূহ যোগ্যতার ভিত্তিতে নিশ্চিত করা হবে এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন।
আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালবৃন্দসহ বাহিনীর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
T.A.S / T.A.S
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
লাইসেন্সবিহীন অনলাইন বাণিজ্যের আড়ালে কোটি টাকার প্রতারণা
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ এসোসিয়েশন
মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না
মানহীন ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য: ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু
এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাসপাতালের অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি নিরূপণে রাজউকে সমন্বয় ও পর্যালোচনা সভা
প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা