মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার সিটি কর্পোরেশন মার্কেটের সাধারণ সম্পাদক গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার সিটি কর্পোরেশন মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান খান গ্রেফতার হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানা সহ রাজধানীতে বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। শাজাহানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে জাকির হোসেন রোডের নিজ বাসা থেকে আওয়ামী লীগের এই নেতা গ্রেফতার হন।
তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার সিটি কর্পোরেশনের মার্কেট বণিক সমিতি’র সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
এবিষয়ে বণিক সমিতি’র সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল বলেন, গতকাল রাতে টাউন হল কাঁচাবাজারের সাধারণ সম্পাদক মোঃ শাজাহানকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা রয়েছে।
এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, গতকাল রাতে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কে, গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের পর আজ শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়ে হয়েছে।
T.A.S / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ