ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

'বন্ধুত্বেই শক্তি' স্লোগানে মানিকগঞ্জে এসএসসি ০৯ ও এইচএসসি ১১ ব্যাচের মিলনমেলা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ১২:৩

'বন্ধুত্বেই শক্তি' স্লোগানে ফ্রেন্ডস পাওয়ার ৯/১১ ফেইসবুক গ্ৰুপের আয়োজনে মানিকগঞ্জে সারাদেশের এসএসসি ০৯ ও এইচএসসি ১১ ব্যাচের পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ ডিসেম্বর) মানিকগঞ্জের বেউথা-আন্ধারমানিক রোডের পাড় রেস্টুরেন্টে সকাল ৯ থেকে রাত ৮ টা পর্যন্ত বর্নাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে এ পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে ২ শতাধিক বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্ৰুপ ক্রিয়েটর মোঃ শাহিন আহমেদ শ্রাবন, এডমিন মিদ্দুলা মেঘের উপস্থাপনায় এবং এডমিন প্যানেলের পরিচালনায় অনুষ্ঠানের ১ম পর্বে টিশার্ট বিতরণ, পরিচয়, শুভেচ্ছা বক্তব্য, মেয়েদের বালিশ খেলা, আবৃত্তিসহ বিভিন্ন আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন কাজে গ্ৰুপের সদস্যরা অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।  মানবতার ফেরিওয়ালা ক্যাটাগরিতে সাম্প্রতিক দেশের সবচেয়ে বড়  ভয়াবহ বন্যায় কাজ করার জন্য মোঃ আলী হোসেন তারেক ( কাতার প্রবাসী) মোঃ তরিকুল ইসলাম শামীম, মোঃ শাহাদাত হোসেন রিপনকে আজীবন সম্মাননা স্বারক। সেরা রক্তদাতার ক্যাটাগরিতে 'রক্ত কন্যা' বিভাগে যায়ীমা যাহিন ঐশী, তন্নি আক্তার ও 'রক্ত মানব' বিভাগে মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ শাহিন আহমেদ শ্রাবনকে ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ'র মতো পানি নিয়ে ক্ষুদে মানবিক কন্যা ক্রেস্ট গ্রহণ করেন মেহজাবিন বিনতে শাহীন। সেরা রক্তদাতার পুরস্কার পান কে আর আল আমিন ও বিলাল হাওলাদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতি শিল্পী ৯/১১ এর সুজন আহমেদ(মহারাজা) ও বন্ধু শিল্পী রনি আহমেদ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত