ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:১১

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" পতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি  আফসার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক আআব্দুল হানান, সংগঠনের উদ্যোক্তা ও সমাজকর্মী সুফিয়া পারভিন (শিখা), উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ। 
অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান, ডিরেক্টর এনামুল হক, কালব লিমিটেডের উপজেলা ব্যবস্থাপনা শওকত হোসেন, সাধারণ সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন  এস এম শাহজাহান, হাফিজুর রহমান, মোস্তফা কামাল লিটন, সাইফুজ্জামান, আবু শাহিন, আফজাল হোসেন, আহসানুল কবির, প্রশান্ত পাইন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন। 
অনুষ্ঠানে সমিতির সদস্য শিক্ষকদের মেধাবী সন্তানদের পুরস্কার দেওয়া হয় এবং সমিতির সদস্যদের মধ্যে লেনদেন ভালো সদস্যকে পুরুষকার দেয়া হয়। 
গত শুক্রবার বিকেলে পৌর শহরের সংগঠনের কার্যালয়ে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, সেক্রেটারি কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান, ট্রেজারার একরামুল আলম ও ডিরেক্টর এনামুল হক। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সহকারী অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের বিদায়ী সেক্রেটারি আফসার উদ্দীন। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান, কালব'র কেশবপুর শাখার ব্যবস্থাপক শওকত হোসেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি