ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত কমিশনার মোঃ ইসরাইল

পুলিশের কোনো সোর্স থাকবে না, জনতাই পুলিশের সোর্স হবে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:৫৩

রাজধানীর আদাবর এলাকায় পুলিশ ছাত্র জনতা আদাবর থানার নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ ইসরাইল হাওলাদার। বুধবার ১৮ ডিসেম্বর আদাবর এলাকায় টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মোঃ ইসরাইল হাওলাদার বলেন, থানায় কোনো সোর্স অথবা ইনফরা থাকবে না। জনতাই হবে পুলিশের সোর্স  জনতার ডাকেই পুলিশ আসবে, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমান পুলিশ আগের পুলিশ নয়। আমরা পুলিশের অনেক পরিবর্তন এনেছি বর্তমান পুলিশ হবে জনতার। পুলিশ কোনো দলীয় করণ করা হবে না বলে তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এটাই আমাদের কাম্য।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং উপদেষ্টা আব্দুস সালাম। আদাবর থানা বিএনপির আহ্বায়ক মোঃ নাসির। আদাবর থানা বিএনপির নেতা মানোয়ার হোসেন জীবন। আরো উপস্থিত ছিলেন বিএনপির মহানগরের নেতা কামরুজ্জামান জুয়েল, হাজী ইউসুফ সহ আদাবর মোহাম্মদপুর ঢাকা ১৩ আসনের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। উপস্থিত ছিলেন আদাবর থানা জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন সবুজ।

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, আগামীতে ঢাকা ১৩ আসন চাঁদাবাজ মুক্ত দেখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে, কেউ কোনো চাঁদাবাজিতে জড়াবেন না। ১৫ বছর অনেক জেল-জুলুম এর শিকার হয়েছে আপনারা এখন বিএনপির কোন,বদনাম হতে দেওয়া হবে না। ঢালী আরো বলেন, আওয়ামী যুবলীগ দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে, এখনো এলাকায় এলাকায় এরা ঘুরে বেড়াচ্ছে কই পুলিশ তো তাদের বাসায় যাচ্ছে না। কিন্তু পুলিশ বিএনপির নেতাদের বাড়ি বাড়ি এখনো হানা দিচ্ছে এর কারণ বিএনপির নেতাদের বিরুদ্ধে যে শত শত মিথ্যা মামলা রয়েছে? অতিবিলম্ব স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যত গুলি মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। 

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ১৫ বছর ধরে পুলিশ দলীয় ছিলো এখন আর দলীয় পুলিশ দেখতে চাই না। বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ কখনো দলীয় করবে না। আগেও বিএনপির আমলে পুলিশ দলীয় ছিলো না। দীর্ঘ ১৫ বছর একটি ফ্যাসিস্ট সরকার দেশে পুলিশ থেকে শুরু করে সবকিছু দলীয়করণ করে গেছে কিন্তু বিএনপি ক্ষমতায় গেল সবকিছু স্বাধীন ভাবে থাকবে।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়