ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে গেলে কারখানায় থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখে তারা চলে যায়। তবে কারখানাটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার