ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সিংগাইরে জেন্ডার সমতা ও সংবেদনশীলতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৩:৩৭

"নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি" স্লোগানে মানিকগঞ্জের সিংগাইরে জেন্ডার সমতা ও সংবেদনশীলতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বারসিকের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বারসিক মানিকগঞ্জ জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কালের কণ্ঠের মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব গ্লোবাল টেলিভিশনের সুজন মোল্লা, ঢাকা প্রতিদিনের মোঃ জসিম উদ্দিন সরকার, আলোকিত সকালের মোঃ শাহাদাত হোসেন সাইম, ভোরের বাণীর মোঃ মামুন হোসাইন বারসিকের রিনা আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারী-পুরুষের বৈষম্য হ্রাস করতে পরিবার ও সমাজ থেকেই করতে হবে। পরিবার থেকেই নারীর যে কাজ তার মূল্যায়ন করতে হবে। সংবেদনশীলতা রক্ষা করেই সাংবাদিকদের নিউজ করতে হবে। তাতে নারীর সংবেদনশীলতা রক্ষা পাবে। ধীরে ধীরে সমাজ ব্যবস্থা পরিবর্তন করে নারী পুরুষের সমতা নিশ্চিত করে বাসযোগ্য সমাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য হ্রাস করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এসময় আমাদের সময়ের মশিউর রহমান শামীম, আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, আনন্দ টিভির মোশাররফ মোল্লা, সকালের সময়ের মিলন মাহমুদ, রুপালি বাংলাদেশের মিজানুর রহমান, এশিয়ান টিভির মোঃ ইমরান হোসেন, জেটিভির আব্দুল গফুর, প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোবি বাংলা টিভির সানোয়ার হোসেন, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম